কুড়িগ্রামে শিলাবৃষ্টি, রোপা আমন ধান নিয়ে শঙ্কায় কৃষক

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রাম সদর, রাজারহাটসহ জেলার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয়েছে। এতে মাঠে থাকা রোপা আমন ধানের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। বিশেষ করে

2026-11-11T19:11:15+00:00
2026-11-11T19:11:15+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সারাদেশ
কুড়িগ্রামে শিলাবৃষ্টি, রোপা আমন ধান নিয়ে শঙ্কায় কৃষক
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৭:১১ পিএম 
কুড়িগ্রাম সদর, রাজারহাটসহ জেলার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয়েছে। ছবি : সময়ের আলো
কুড়িগ্রাম সদর, রাজারহাটসহ জেলার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয়েছে। এতে মাঠে থাকা রোপা আমন ধানের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। বিশেষ করে যেসব জমির ধান পাকতে শুরু করেছে, সেসব ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে এসব এলাকায় বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করেই বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। প্রায় দুই থেকে তিন মিনিট স্থায়ী ছিল শিলাবৃষ্টি। এ সময়ে এমন বৃষ্টি ও শিলাবৃষ্টি হবে, তা তারা কল্পনাও করেননি।

জেলা সদরের পাঁচগাছী ইউনিয়নের কৃষক নুরুল ইসলাম বলেন, হঠাৎ করেই রাতে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। মাঠে উঠতি আমন ধান রয়েছে। এতে কী পরিমাণ ক্ষতি হয়, সেই চিন্তায় আছি।

একই এলাকার আরেক আমন চাষি সামছুল হক বলেন, আমার কয়েক বিঘা জমির ধান পাকতে শুরু করেছে। ঠিক এই সময় শিলাবৃষ্টি হলো। এতে ধানের ব্যাপক ক্ষতি হতে পারে। অনেক টাকা খরচ করে আবাদ করেছি। এমন দুর্যোগের মুখে পড়লে আমরা কীভাবে বাঁচব?

কুড়িগ্রাম পৌরসভার ৮ নং ওয়ার্ডের আমন চাষি লিয়াকত আলী মজনু আক্ষেপ করে বলেন, এবারে দুই একর জমিতে আমন চাষ করে আবহাওয়া অনুকূলে থাকায় বেশ ফলন হয়েছে। গতকাল রাতের শিলাবৃষ্টিতে সব ধান ফেলে পড়ায় দুশ্চিন্তায় আছি। কী হবে জানিনা।

কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, রাতে ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গোটা জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রসহ শিলাবৃষ্টি হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু ফাত্তাহ মো. রওশন কবির জানান, জেলায় ১ লক্ষ ২১ হাজার হেক্টর জমিতে রোপা আমনের চাষ হয়েছে। রাতে বজ্রসহ শিলাবৃষ্টিতে প্রায় ১২ হেক্টর রোপা আমন জমির ধান ফেলে গেছে। তেমন ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। 

সময়ের আলো/আতা
  বিষয়:   কুড়িগ্রাম  রাজারহাট  বৃষ্টি  শিলাবৃষ্টি  রোপা আমন  ধান  ক্ষতি  কৃষক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: