সাবেক শিক্ষক নেতাসহ ৪ আ. লীগ নেতাকর্মী গ্রেফতার

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশালের আগৈলঝাড়া উপজেলা শাখা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি, অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত সোহরাব

2026-11-11T20:21:53+00:00
2026-11-11T20:21:53+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সারাদেশ
সাবেক শিক্ষক নেতাসহ ৪ আ. লীগ নেতাকর্মী গ্রেফতার
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৮:২১ পিএম 
বরিশালে সাবেক শিক্ষক নেতাসহ ৪ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতার। ছবি : সময়ের আলো
বরিশালের আগৈলঝাড়া উপজেলা শাখা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি, অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত সোহরাব হোসেন বাবুল মাস্টারকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে সেরাল গ্রামের তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

একই দিন রাতে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাজু সেরনিয়াবাত, বাগধা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিঠু বখতিয়ার ও ছাত্রলীগ কর্মী কাওসার হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বুধবার দুপুরে আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মাদ মাসুদ খান জানিয়েছেন, সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত পরিবারের সদস্যদের অভিযোগ, কোনো সুনির্দিষ্ট মামলা বা অভিযোগ ছাড়াই তাদের পুলিশ গ্রেফতার করেছে।

উল্লেখ্য, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহরাব হোসেন বাবুল মাস্টার কার্যক্রম নিষিদ্ধ বরিশাল জেলা যুবলীগের সদস্য মাহামুদুল হাসান সাগর সেরনিয়াবাতের বাবা।

সময়ের আলো/আতা
  বিষয়:   বরিশাল  আগৈলঝাড়া  প্রাথমিক শিক্ষক সমিতি  সভাপতি  অবসরপ্রাপ্ত  প্রধানশিক্ষক  আওয়ামী লীগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: