অস্ত্র প্রদর্শনকারী সেই ‘বুলেট’ গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

সামাজিক মাধ্যমে অস্ত্র প্রদর্শন করে হুমকি, চাঁদাবাজির অভিযোগে কিশোর গ্যাং লিডার বুলেটকে নোয়াখালী থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার নোয়াখালীর কবিরহাট

2026-11-11T19:32:32+00:00
2026-11-11T19:32:32+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সারাদেশ
অস্ত্র প্রদর্শনকারী সেই ‘বুলেট’ গ্রেফতার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৭:৩২ পিএম 
অস্ত্র প্রদর্শনকারী সেই কিশোর গ্যাং লিডার ‘বুলেট’ গ্রেফতার। ছবি : সময়ের আলো
সামাজিক মাধ্যমে অস্ত্র প্রদর্শন করে হুমকি, চাঁদাবাজির অভিযোগে কিশোর গ্যাং লিডার বুলেটকে নোয়াখালী থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার নোয়াখালীর কবিরহাট থেকে মো. হৃদয় আহম্মেদ শাওন ওরফে ‘বুলেট’-কে গ্রেফতার করা হয়।

বুধবার (১১ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক ব্যক্তি সারিবদ্ধভাবে রাখা একাধিক দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করতে দেখা যায়। অস্ত্র প্রদর্শন করে এক ব্যক্তিকে ভয়ভীতি ও হুমকি দিতেও দেখা যায়। ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে চট্টগ্রাম জেলা পুলিশের নজরে আসে। পরে অস্ত্র প্রদর্শনকারীর পরিচয়, অস্ত্রের উৎস, অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য সংগ্রহ করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

এরই ধারাবাহিকতায় ৯ নভেম্বর অভিযান পরিচালনা করা হয় নোয়াখালীর কবিরহাটে। সেখান থেকে ভিডিওতে অস্ত্র প্রদর্শনকারী হিসেবে শনাক্ত মো. হৃদয় আহম্মেদ শাওন ওরফে বুলেটকে গ্রেফতার করা হয়।

বুলেট চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরীবুল্লাহহ পাড়ার মো. বাদশা মিয়ার ছেলে। সে এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্বদানকারী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

জিজ্ঞাসাবাদে ভাইরাল ভিডিওতে প্রদর্শিত আগ্নেয়াস্ত্রগুলোর বিষয়ে বিভিন্ন তথ্য দিয়েছে। বুলেট জানায়, ভিডিওতে প্রদর্শিত অস্ত্রগুলো রাউজানের নোয়াপাড়া এলাকার কামাল নামের এক ব্যক্তির। গত বছরের ৩০ অক্টোবর তৎকালীন র‌্যাব কামালকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছিল।

বুলেট আরও জানায়, সে বিভিন্ন সময়ে মোবাইল ফোনে আগ্নেয়াস্ত্রের ছবি ও ভিডিও ধারণের পাশাপাশি হুমকিমূলক কথোপকথন অডিও আকারে রেকর্ড করত। পরে এসব ছবি, ভিডিও, অডিও ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকি এবং চাঁদা দাবি করত। অর্থাৎ সরাসরি আগ্নেয়াস্ত্র ব্যবহার না করেও অস্ত্রের ছবি ভিডিও ও হুমকিমূলক অডিওকে আতঙ্ক সৃষ্টি, চাঁদাবাজির কাজে ব্যবহার করত।

বুলেটের বিরুদ্ধে রাউজান থানায় দস্যুতা ও ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত দুটি মামলা রয়েছে। তার সঙ্গে সংশ্লিষ্ট অন্য অপরাধ, আগ্নেয়াস্ত্রের উৎস এবং চাঁদাবাজির সঙ্গে জড়িত সহযোগীদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   সামাজিক মাধ্যম  অস্ত্র  হুমকি  চাঁদাবাজি  কিশোর গ্যাং  বুলেট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: