উখিয়ায় জয়নাল বাহিনীর প্রকাশ্যে অস্ত্রের মহড়া, থমথমে পরিস্থিতি

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়ার পালংখালীর বটতলী বাজারে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) বেলা ৩টার দিকে দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে

2026-11-11T23:05:56+00:00
2026-11-11T23:05:56+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সারাদেশ
উখিয়ায় জয়নাল বাহিনীর প্রকাশ্যে অস্ত্রের মহড়া, থমথমে পরিস্থিতি
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:০৫ পিএম 
উখিয়ায় জয়নাল বাহিনীর প্রকাশ্যে অস্ত্রের মহড়া। ছবি : ভিডিও থেকে নেওয়া
কক্সবাজারের উখিয়ার পালংখালীর বটতলী বাজারে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) বেলা ৩টার দিকে দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে বটতলী এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বিকেলের দিকে হঠাৎ গুলির শব্দে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। প্রাণভয়ে মুহূর্তেই দোকান-পাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান ব্যবসায়ী ও পথচারীরা।

স্থানীয়দের দাবি, ইয়াবাসংক্রান্ত বিরোধ নিয়ে জয়নাল বাহিনীর সদস্যরা এ ত্রাস সৃষ্টি করে।

ইতোমধ্যে এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিও পর্যালোচনায় দেখা যায়, বটতলী এলাকার চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত আব্দুস সালামের ছেলে মুন্না একটি আগ্নেয়াস্ত্র হাতে বার বার তেড়ে আসছেন।

ভিডিওতে আরও দেখা যায়, বটতলীর শামসুর ছেলে মিজানের হাতেও আরো একটি অস্ত্র ছিলো।

ভিডিওতে জিসান ও শমসু নামে দুজনকে কিরিচ হাতে দেখা যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন স্থানীয়রা।

ঘটনার কিছুক্ষণ পর বিজিবির একাধিক সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় স্থানীয় অসংখ্য নারী পুরুষ জড়ো হয়ে গুলিবর্ষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানায়।

অন্যদিকে মুন্নাকে উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিন আশ্রয় প্রশ্রয় দেয় বলে অভিযোগ করেছে স্থানীয়রা।

তবে, অভিযোগ অস্বীকার করেছেন জয়নাল আবেদিন বলেন, গুলিবর্ষণের ঘটনার সময় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নাম উচ্চারণ করা হয়েছে। তিনি ঘটনাস্থলে ছিলেন না।

তার দাবি, একটি ফুটবল ম্যাচের বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।

উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আসল বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   কক্সবাজার  উখিয়া  পালংখালী  বটতলী  বাজার  গুলিবর্ষণ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: