প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১৫ পিএম আপডেট: ১১.১১.২০২৬ ৯:১৬ পিএম
রাজশাহীতে সংগঠনের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল । ছবি : সংগৃহীত রাজশাহীতে সংগঠনের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীরা।
বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে নগরের গ্রেটার রোডে মহানগর যুবলীগের উদ্যোগে এই মিছিল করা হয়। পরে নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করলে তা ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, গ্রেটার রোড ডলফিন ক্লিনিকের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে দ্রুতই স্থান ত্যাগ করেন যুবলীগের নেতা-কর্মীরা।
আরও পড়ুন
নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী জানান, মিছিল শেষে তারা খবর পেয়েছেন। তবে এ ব্যাপারে থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।
সময়ের আল/এসকে