গোবিন্দগঞ্জে শিলাবৃষ্টি ও ঝড়ে আমন ধানসহ বিভিন্ন ফসলি জমির ক্ষয়ক্ষতি

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আকস্মিক শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ায় উঠতি আমন ধান ও শীতকালীন সবজিসহ বিভিন্ন ফসলের ক্ষতির কথা জানিয়েছেন কৃষকরা। মঙ্গলবার

2026-11-11T23:35:37+00:00
2026-11-11T23:35:37+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সারাদেশ
গোবিন্দগঞ্জে শিলাবৃষ্টি ও ঝড়ে আমন ধানসহ বিভিন্ন ফসলি জমির ক্ষয়ক্ষতি
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:৩৫ পিএম 
গোবিন্দগঞ্জে আকস্মিক শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ফসল ক্ষতিগ্রস্ত। ছবি : সময়ের আলো
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আকস্মিক শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ায় উঠতি আমন ধান ও শীতকালীন সবজিসহ বিভিন্ন ফসলের ক্ষতির কথা জানিয়েছেন কৃষকরা। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আকস্মিক শিলাবৃষ্টিও ঝড় শুরু হয়। রাতভর প্রবল ঝড়ো হাওয়ার কারণে উপজেলার ১৭টি ইউনিয়নের প্রায় ৩০ হেক্টর বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গেছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে জানা গেছে, আকস্মিক শিলাবৃষ্টি ও দমকা ঝড়ো হাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার মহিমাগঞ্জ, শালমারা, কোচাশহর, শিবপুর, রাখাল বুরুজ, কামারদহ, তালুককানুপুর ও দরবস্ত ইউনিয়নের রোপা আমন ধানের জমি। জমির আধাপাকা আমন ধানের গাছ কাদা পানিতে হেলে পড়ে নষ্ট হয়েছে।

উপজেলার গুমানীগঞ্জ এবং কামারদহ ইউনিয়নের আলু, মূলা, পেঁয়াজ, ফুলকপি, কলা, গ্রীষ্মকালীন পেঁয়াজ, শাক-সবজিসহ নানা ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। জমির ফসল হানির আশঙ্কায় কৃষকগণ চরম উৎকণ্ঠায় রয়েছেন। অনেক কৃষক উঠতি আমন ধানের কাঙ্ক্ষিত ফলন না হওয়ার আশঙ্কায় শঙ্কিত হয়ে পড়েছেন।

উপজেলার শিবপুর ইউনিয়নের কৃষক মজনু মিয়া জানান, কষ্ট ও অনেক টাকা ব্যয় করে লাভের আশায় প্রায় ৩ বিঘা জমিতে আমন ধানের চাষ করেছি। ধানের ফলনও আশানুরূপ হয়েছে। কিন্তু শিলাবৃষ্টি ও ঝড়ে সমস্ত জমির কাঁচা ধানের গাছ কাদা মাটিতে হেলে পড়ায় ধানের ফলন অনেক কম হবে।  

গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস জানান, আকস্মিকভাবে শিলাবৃষ্টি ও ঝড় শুরু হওয়ায় কৃষকগণ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঝড়ে উপজেলার প্রায় ৯ হেক্টর জমির রোপা আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও শীতকালীন বিভিন্ন শাক সবজি ৪ হেক্টর, গ্রীষ্মকালীন পেঁয়াজ ৭ হেক্টর এবং ৮ হেক্টর জমির কলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত জমির ফসল রক্ষায় কৃষকদের নানা ধরনের পরামর্শ প্রদান করা হচ্ছে। ঝড় বৃষ্টির কারণে জমিতে পানি জমে থাকলে তার ড্রেন তৈরি করে নিষ্কাশনের পরামর্শ দেওয়া হয়েছে।  

সময়ের আলো/আতা
  বিষয়:   গাইবান্ধা  গোবিন্দগঞ্জ  শিলাবৃষ্টি  ঝড়ো হাওয়া  উঠতি  আমন ধান  শীতকালীন সবজি  ফসল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: