ঘুস লেনদেনের ভিডিও ফাঁস : পিডিবি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাদেশ

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) লক্ষ্মীপুর বিক্রয় ও বিতরণ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলামের টাকা লেনদেনের একটি ভিডিও সামাজিক

2026-11-11T23:26:26+00:00
2026-11-11T23:26:26+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সারাদেশ
ঘুস লেনদেনের ভিডিও ফাঁস : পিডিবি কর্মকর্তা সাময়িক বরখাস্ত
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:২৬ পিএম 
পিডিবি কর্মকর্তার ঘুস লেনদেনের ভিডিও ভাইরাল। ছবি : ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) লক্ষ্মীপুর বিক্রয় ও বিতরণ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলামের টাকা লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে এ ঘটনায় বিদ্যুৎ সংযোগ ও মিটার দেওয়ার বিষয়ে ঘুস হিসেবে নগদ অর্থ গ্রহণের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক (তদন্ত ও শৃঙ্খলা) বনি আমিনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলামের বিরুদ্ধে বিদ্যুৎ সংযোগ ও মিটার প্রদানসংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারী ও গ্রাহকের উপস্থিতিতে ঘুস হিসেবে নগদ অর্থ গ্রহণের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রচারিত হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (কর্মচারী) চাকরি বিধিমালা, ১৯৬২-এর ১৪১ নম্বর বিধি অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই অফিস আদেশে আরও বলা হয়েছে, সাময়িক বরখাস্ত থাকাকালে নিয়ন্ত্রণকারী কর্মকর্তার পূর্বানুমতি ছাড়া তিনি কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

এ ঘটনায় বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এদিকে, এর আগে লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনেরও ঘুস লেনদেন ও চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে তাকেও সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ।

সময়ের আলো/আতা
  বিষয়:   বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড  পিডিবি  লক্ষ্মীপুর  বিক্রয়  বিতরণ  ঘুস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: