স্ত্রীসহ পুলিশের টিআইয়ের বিরুদ্ধে দুদকের মামলা

ফরিদপুর প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরে সাবেক টিআই তুহিন লস্কর এবং তার স্ত্রী জামিলা পারভীনের বিরুদ্ধে ৬ কোটি ১০ লাখ তিন হাজার ২৬৩ টাকার দুর্নীতির

2026-11-11T23:49:06+00:00
2026-11-11T23:49:06+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সারাদেশ
ছয় কোটি টাকা দুর্নীতির অভিযোগ
স্ত্রীসহ পুলিশের টিআইয়ের বিরুদ্ধে দুদকের মামলা
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:৪৯ পিএম 
সাবেক টিআই তুহিন লস্কর এবং তার স্ত্রী জামিলা পারভীন। ছবি : সংগৃহীত
ফরিদপুরে সাবেক টিআই তুহিন লস্কর এবং তার স্ত্রী জামিলা পারভীনের বিরুদ্ধে ৬ কোটি ১০ লাখ তিন হাজার ২৬৩ টাকার দুর্নীতির অভিযোগে পৃথক দুটি মামলা করেছেন দুদক। দুর্নীতি দমন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দুটি দায়ের করা হয়। বুধবার দুপুরে দুর্নীতি দমন কমিশন ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ে দুদক ফরিদপুরের সহকারী পরিচালক মোস্তাফিজ বাদী হয়ে এ মামলা দুটি দায়ের করেন।

দুদক সূত্রে জানা গেছে, দুদক সমন্বিত জেলা কাযালয়ে বুধবার এ মামলা দুটি দায়ের করার পর তা জ্যৈষ্ঠ বিশেষ জজ আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

মামলার অভিযোগে তুহিন লস্করের বিরুদ্ধে ৭৭ লাখ ছয় হাজার ২৬২ টাকা এবং তার স্ত্রী জামিলা পারভীনের বিরুদ্ধে পাঁচ কোটি ৩২ লাখ ৯৭ হাজার টাকার দুর্নীতির অভিযোগ আনা হয়। মামলায় আরও উল্লেখ করা হয়, ওই দুই ব্যক্তি ভুয়া ব্যক্তিগত ঋণ দেখিয়েছেন। তুহিন লস্কর দেখিয়েছেন ৬৭ লাখ ২৪ হাজার ২২৬ টাকা এবং তাঁর স্ত্রী দেখিয়েছেন এক কোটি ২৮ লাখ ৬৯ হাজার ৯৯২ টাকা।

মামলার এজাহারে দুদক জানায়, প্রকৃতপক্ষে তাদের নামে কোনো ব্যক্তিগত ঋণের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এ দুটি মামলা তদন্ত করবেন, দুর্নীতি দমন কমিশন ফরিদপুরের উপপরিচালক রতন কুমার দাশ।

দুদক সূত্রে জানা যায়, তুহিন লস্কর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের বসুদেবপুর গ্রামের বাসিন্দা। তবে তিনি বর্তমানে ফরিদপুর সদরের হাবেলী গোপালপুর এলাকোর হোয়াইট প্যালেস নামের বাড়িতে বসবাস করেন। তার স্ত্রী জামিলা পারভীন স্বামীর সঙ্গে বসবাস করেন।

মামলার এজাহারে বলা হয় তুহিন লস্কর ২০০১ সালের ১৯ এপ্রিল সার্জেন্ট হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন। যোগদানের পর থেকে দুই মেয়াদে প্রায় ৯ বছর তিনি ফরিদপুরে চাকরি করেন।

অভিযোগ অনুসন্ধানের প্রেক্ষাপট উল্লেখ করে মামলা দুটির এজাহারে বলা হয়, ফরিদপুর জেলা ট্রাফিক বিভাগ টিআই (প্রশাসন) তুহিন লস্কর এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজিসহ বাস ও ট্রাক স্ট্যান্ড থেকে মাসোয়ারা নিয়ে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের উপসহকারী পরিচালক ইমরান আকন প্রাথমিক অনুসন্ধান করে তুহিন লস্কর ও তার স্ত্রী জামিলা পারভীনের নামে সম্পদের যে বিবরণ পান তার সঙ্গে তাদের দেওয়া তথ্যের ব্যাপক গরমিল পাওয়া যায়।

সময়ের আলো/আতা
  বিষয়:   ফরিদপুর  টিআই  স্ত্রী  দুর্নীতি  মামলা  দুদক  দুর্নীতি দমন  মানি লন্ডারিং  আইন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: