প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:৫৮ পিএম
ণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সময়ের আলোনওগাঁর রানীনগরে ফল্ট লাইন ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রতন মিয়া (২৮) নামের এক পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে রানীনগর জোনাল অফিসের আওতাধীন উপজেলার কালিকাপুরে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।
রতন মিয়া রানীনগর জোনাল পল্লী বিদ্যুৎ অফিসে লাইন ম্যান হিসেবে কর্মরত ছিলেন। তিনি পাবনার চাটমোহরের আফজাল হোসেনের ছেলে। তার পরিচয় ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর রাণীনগর জোনাল অফিসের ডিজিএম আবু হাসান।
তিনি বলেন, উপজেলার ক্ষিদ্র কালিকাপুর এলাকায় আমাদের লাইন ফল্ট ছিল। এদিন রাত ৮টার দিকে অফিসের সহকর্মী রতন সেখানে লাইন ঠিক করতে যান। এরপর কোনো এক কারণে তিনি বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। পরে তাকে উদ্ধার করে রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে রানীনগর থানার ওসি জাকারিয়া মন্ডল বলেন, নিহত রতন কালিকাপুর এলাকায় লাইনের কাজ করছিলেন এবং এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে এলে সেখানে তার মৃত্যু হয়।
সময়ের আলো/আতা