প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:৫৯ পিএম আপডেট: ১২.১১.২০২৬ ১২:০২ এএম
‘পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড’-এর নামে ভুয়া কার্যালয়। ছবি : সময়ের আলো লক্ষ্মীপুরের কমলনগরে সহজ-সরল ও বেকার যুবকদের লোভনীয় বেতনের চাকরির স্বপ্ন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ‘পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড’-এর সাইনবোর্ড ও অফিস ব্যবহার করে ভুয়া নিয়োগের নামে সাধারণ মানুষের সঙ্গে এই প্রতারণা চালানো হচ্ছে।
অনুসন্ধানে জানা যায়, চক্রের মূল হোতা মো. শামীম ও মো. সিয়ামের নেতৃত্বে এই অপকর্ম চলছে। এলাকার বেকার তরুণদের টার্গেট করে প্রথমে ভালো বেতনের চাকরির আশ্বাস দেওয়া হয়। পরবর্তীতে একেক জনের কাছ থেকে সুনির্দিষ্ট কর্মসংস্থানের কথা বলে ৫০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়। কিন্তু চাকরি না দিয়ে কৌশলে সেই টাকা ভুয়া বীমা পলিসির প্রিমিয়াম হিসেবে চালিয়ে দেওয়া হয়। অন্তত ২০-২৫ জন যুবক এই প্রতারণার শিকার হয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত সাদ্দাম হোসেন দাবি করেন, অভিভাবকরা সরাসরি অফিসে গিয়ে টাকা দিয়েছেন এবং তিনিও এর শিকার। তবে গাজীপুর অঞ্চলের ‘পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স’-এর জোনাল ইনচার্জ মো. মাহবুবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সময়ের আলো/আতা