গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রাগাই চটি এলাকায় ভাড়া বাসা থেকে সুমাইয়া (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

2026-11-12T10:46:34+00:00
2026-11-12T10:46:34+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
সারাদেশ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১০:৪৬ এএম 
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রাগাই চটি এলাকায় ভাড়া বাসা থেকে সুমাইয়া (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ সোহাগ মিয়ার তিনতলা বাড়ির নিচতলায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সুমাইয়ার স্বামীর নাম মো. জাকারিয়া। তার বাবার নাম মোহাম্মদ শামীম, মায়ের নাম মোসাম্মৎ হাসিনা।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে জাকারিয়ার সঙ্গে সুমাইয়ার বিয়ে হয়। তাদের কোনো সন্তান ছিল না। স্বামীর কর্মস্থল সূত্রে তারা ওই ভাড়া বাসায় বসবাস করতেন।

ঘটনার সময় সুমাইয়ার স্বামী জাকারিয়া বাড়ির বাইরে ছিলেন। বাসায় তার তিন বোন অবস্থান করছিলেন।

পারিবারিক সূত্র জানায়, রাত ৭টা ৫৮ মিনিটে স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা হয় সুমাইয়ার। কথা শেষ হওয়ার কিছুক্ষণ পর তিনি হঠাৎ নিজের রুমের দরজা বন্ধ করে দেন।


এরপর পরিবারের সদস্যরা অনেকক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে বিষয়টি সন্দেহজনক মনে হয়। পরে তারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে রাত ৮টা ৫৬ মিনিটের দিকে গফরগাঁও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় তারা ঘরের ভেতরে সুমাইয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় পরিবারের সদস্যদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনার পর মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পুলিশ জানায়, গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এবং পুলিশের তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের সদস্যরা শোকে ভেঙে পড়েছেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   মংমনসিংহ  গফরগাঁওয়  ভাড়া বাসা  গৃহবধূ  মরদেহ উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: