তালতলীতে বিস্ফোরক মামলায় যুবলীগ-আ. লীগের ২ নেতা গ্রেফতার

তালতলী (বরগুনা) প্রতিনিধি

সারাদেশ

বরগুনার তালতলীতে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় যুবলীগ ও আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার

2026-11-12T11:41:18+00:00
2026-11-12T11:41:18+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
সারাদেশ
তালতলীতে বিস্ফোরক মামলায় যুবলীগ-আ. লীগের ২ নেতা গ্রেফতার
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৪১ এএম 
গ্রেফতার মোহাম্মদ আলী ও মো. জহিরুল ইসলাম। ছবি : সময়ের আলো
বরগুনার তালতলীতে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় যুবলীগ ও আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ও রাতে পৃথক অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তেতুলবাড়িয়া গ্রামের মো. আব্দুল মজিদ প্যাদার ছেলে মো. জহিরুল ইসলাম (৪৩)। তিনি ৬ নম্বর নিশানবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। অপরজন একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তাতীপাড়া গ্রামের মৃত আলতাফ হোসেন হাওলাদারের ছেলে মোহাম্মদ আলী (৬০)। তিনি ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।


পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৪ নভেম্বর তালতলী থানায় দায়ের করা ১৪ নম্বর মামলায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৪, ৫ ও ৬ ধারা এবং বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ও ২৫(ডি) ধারায় তাদের আসামি করা হয়। 

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   তালতলীতে বিস্ফোরক মামলায় যুবলীগ-আ. লীগের ২ নেতা গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: