হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ডাক বিভাগের গাড়ির ধাক্কায় নিহত ৩

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ডাক বিভাগের গাড়ির সজোরে ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর)

2026-11-12T11:23:03+00:00
2026-11-12T11:23:03+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
সারাদেশ
হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ডাক বিভাগের গাড়ির ধাক্কায় নিহত ৩
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:২৩ এএম 
দুর্ঘটনায় কবলিত দাড়িয়ে থাকা ট্রাক। ছবি : সময়ের আলো
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ডাক বিভাগের গাড়ির সজোরে ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৩টার দিকে মাধবপুর উপজেলার কায়সারনগর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় ডাক বিভাগের গাড়ির চালক, একজন মেইল ক্যারিয়ার ও চালকের এক ভাগনা নিহত হন। এসময় ঢাকা সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

নিহতরা হলেন, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের মোকাবিল গ্রামের কামারুজ্জামানের ছেলে আবুল কালাম আজাদ (২৮), একই এলাকার মৃত খাইরুদ্দিনের ছেলে গাড়িচালক মৃত জসিম (৪০) এবং মাইনুদ্দিন মিয়ার ছেলে মেইল ক্যারিয়ার মো. মজনু মিয়া (৫৪)।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী ডাক বিভাগের গাড়িটি কায়সারনগর এলাকায় পৌঁছালে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা তিনজন গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/জোই

  বিষয়:   হবিগঞ্জ  দাঁড়িয়ে থাকা ট্রাক  ডাক বিভাগ  গাড়ির ধাক্কা  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: