প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:০৪ পিএম
আশরাফুল। ছবি : সংগৃহীতভোলার মনপুরায় বিয়ে বাড়িতে ঝাড় বাতি লাগাতে গিয়ে জেনেরেটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল নামের এক কিশোর ডেকোরেটর কর্মীর মৃত্যু হয়। বুধবার (১১ নভেম্বর) রাত ১১টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রাঢ়ী বাড়ির বিয়ের অনুষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকাল ৮টায় তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহত মো. আশরাফুল ইসলাম (১৭) উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা খোকনের ছেলে। তিনি কোড়ালিয়া বাজারের সুমন ডেকোরেটরে কাজ করতেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে আকতার রাঢ়ীর ছেলের বিয়ের অনুষ্ঠানে বিদ্যুতের লাইন ও ঝাড় বাতির কাজ করছিল। এই সময় জেনারেটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটে পড়েন। তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে আশরাফুলকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. কবির সোহেল জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া আশরাফুলকে হাসপাতালে নিয়ে আসার পূর্বে তার মৃত্যু হয়।
সময়ের আলো/জোই