যমুনার তীরে উৎসবমুখর পরিবেশে ছটপূজা, সূর্যবন্দনায় ভক্তরা

সিরাজগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জে উদ্‌যাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সূর্যপূজা বা ছটপূজা। এ উপলক্ষে রোববার (১৫ নভেম্বর) বিকেলে শহরের

2026-11-16T09:04:24+00:00
2026-11-16T09:04:24+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
যমুনার তীরে উৎসবমুখর পরিবেশে ছটপূজা, সূর্যবন্দনায় ভক্তরা
সিরাজগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৯:০৪ এএম 
যমুনা নদীতে সনাতন ধর্মাবলম্বীদের সূর্যপূজা বা ছটপূজা। ছবি : সময়ের আলো
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জে উদ্‌যাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সূর্যপূজা বা ছটপূজা। এ উপলক্ষে রোববার (১৫ নভেম্বর) বিকেলে শহরের যমুনা নদীর তীরে সমবেত হন বিভিন্ন বয়সী নারী-পুরুষ। পূজা, প্রার্থনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে মুখর হয়ে ওঠে নদীর তীর।

পূজার রীতি অনুযায়ী, টানা ৩৬ ঘণ্টা উপবাস পালন করেন ভক্তরা। প্রথম দিন বিকেলে নদীর পানিতে দাঁড়িয়ে সূর্যাস্ত পর্যন্ত সূর্য দেবতার উদ্দেশে প্রার্থনা করেন তারা। পরদিন ভোরে সূর্যোদয়ের আগমুহূর্ত থেকে শুরু হয় পূজা ও অর্ঘ্য নিবেদনের আনুষ্ঠানিকতা।

রোববার দুপুর থেকেই শহরের বিভিন্ন এলাকা থেকে পূজার ডালা সাজিয়ে দলে দলে যমুনার তীরে আসতে থাকেন পুণ্যার্থীরা। এ সময় শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ঢাকঢোলের বাদ্যে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা। নদীর ঘাটে ফল, ফুল ও বিভিন্ন ধরনের মিষ্টান্ন দিয়ে সূর্য দেবতার উদ্দেশে নৈবেদ্য সাজানো হয়। প্রতিটি ডালায় জ্বালানো হয় মঙ্গলপ্রদীপ।

পূজা উপলক্ষে দেশ, জাতি ও সমাজের কল্যাণ কামনায় প্রার্থনা করেন ভক্তরা। এ ধর্মীয় আয়োজন দেখতে দূরদূরান্ত থেকেও যমুনার তীরে ছুটে আসেন দর্শনার্থীরা।


বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সন্তোষ কুমার কানু বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার যমুনার তীরে আরও জাঁকজমকভাবে ছটপূজার আয়োজন করা হয়েছে। ভক্তরা যাতে নির্বিঘ্নে অর্ঘ্য নিবেদন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

আয়োজক কমিটির সাধারণ সম্পাদক চঞ্চল সিং বলেন, সূর্যপূজাকে আরও আনন্দঘন করতে এবার বিভিন্ন এলাকার ভক্তদের একত্র করে এ আয়োজন করা হয়েছে। প্রতিটি এলাকার ভক্তদের জন্য নদীর তীরে আলাদা জায়গা নির্ধারণ করা হয়েছে। আগামী বছর আরও বড় পরিসরে যমুনার তীরে পূজার আয়োজনের পরিকল্পনা রয়েছে।

প্রতিবছর কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের একটি অংশ সূর্যপূজা বা ছটপূজা উদ্‌যাপন করেন। এ পূজায় সূর্য দেবতার উদ্দেশে প্রার্থনা ও অর্ঘ্য নিবেদন করা হয়।

সময়ের আলো/জোই


  বিষয়:   সিরাজগঞ্জ  ছটপূজা  সূর্যপূজা  যমুনা নদী  সনাতন ধর্মাবলম্বী  ধর্মীয় উৎসব  সূর্যবন্দনা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: