যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয়ের যুবক নিহত

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

রাজধানীর যাত্রাবাড়ি কুতুবখালি এলাকায় ছুরিকাঘাতে অজ্ঞাত এক যুবক নিহতের ঘটনা ঘটেছে। যার বয়স হবে আনুমানিক (২৮) বছর।রোববার (১৫ অক্টোবর) দিবাগত

2026-11-16T10:20:03+00:00
2026-11-16T10:20:03+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয়ের যুবক নিহত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১০:২০ এএম 
প্রতীকী ছবি
রাজধানীর যাত্রাবাড়ি কুতুবখালি এলাকায় ছুরিকাঘাতে অজ্ঞাত এক যুবক নিহতের ঘটনা ঘটেছে। যার বয়স হবে আনুমানিক (২৮) বছর।

রোববার (১৫ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে থানা পুলিশ ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

যাত্রাবাড়ি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. হাসান আলী জানান, রাত টহল ডিউটি করার সময় কুতুবখালি মাদ্রাসার কিছু ছাত্র আমাদের খবর দেয়, মাদ্রাসার পিছনে এক যুবক রক্তাক্ত অবস্থায় পরে আছে। এরপর তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

তিনি আরও জানান, ওই যুবকের বুকের বাম পাশে একটি ছুরিকাঘাতের চিহ্ন আছে। ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে। তার পরনে ছিল জিন্স প্যান্ট ও কালো গেঞ্জি।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   যাত্রাবাড়ী  ছুরিকাঘাত  অজ্ঞাতপরিচয়  যুবক নিহত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: