অনিবার্য কারণে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে তৈরি নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।সোমবার (১৬ নভেম্বর) শ্রম মন্ত্রণালয়ের পক্ষ

2026-11-16T10:02:25+00:00
2026-11-16T10:06:11+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
বিজনেস
অনিবার্য কারণে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১০:০২ এএম  আপডেট: ১৬.১১.২০২৬ ১০:০৬ এএম
নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। ছবি : সংগৃহীত
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে তৈরি নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, সভার নতুন তারিখ শিগগিরই জানানো হবে।

আজ সোমবার সকাল ১১টায় রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভায় মালিকপক্ষের ১৫ থেকে ১৬ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেওয়ার কথা ছিল।


এর আগে গত ৯ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় শ্রমিকপক্ষ ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। 

অন্যদিকে, মালিকপক্ষ প্রস্তাব দেওয়ার জন্য চার দিন সময় নেয়। আজকের সভায় মালিকপক্ষের প্রস্তাব নিয়ে আলোচনার কথা ছিল।

সময়ের আলো/কেএইচও

  বিষয়:   নিম্নতম মজুরি বোর্ড  তৃতীয় সভা  স্থগিত 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: