নাটোরে জয় বাংলা স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোর শহরের দত্তপাড়ায় জয় বাংলা স্লোগান দিয়ে ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) রাত ১১টার দিকে

2026-11-16T12:27:55+00:00
2026-11-16T12:27:55+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
নাটোরে জয় বাংলা স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ
নাটোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:২৭ পিএম 
ছবি : সময়ের আলো
নাটোর শহরের দত্তপাড়ায় জয় বাংলা স্লোগান দিয়ে ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) রাত ১১টার দিকে নাটোর সদরের দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, ১১টার দিকে দত্তপাড়া বাজারে তিনটি মাইক্রোবাস ২০ থেকে ২৫ জন লোক এসে জয় বাংলা স্লোগান দিয়ে নাটোর-বনপাড়া মহাসড়কে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

এরপর প্রায় শতাধিক ফাঁকা গুলি বর্ষণ করে। মুহূর্তেই চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়লে দত্তপাড়া বাজার ফাঁকা হয়ে যায়। কিছুক্ষণ পরে আবার জয় বাংলা স্লোগান দিয়ে মাইক্রোবাসে বনপাড়ার দিকে চলে যায় গুলি ও ককটেল ছোড়া দলটি।


নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, কারা ককটেল ও গুলি ছুড়েছে তাৎক্ষণিক জানা যায়নি। তাদের সনাক্ত ও গ্রেফতারে মাঠে কাজ করছে পুলিশ।

এ ঘটনায় দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতার ও নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা রুখতে দত্তপাড়া বাজারে বিক্ষোভ করেছে নাটোরে জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সময়ের আলো/জোই
  বিষয়:   নাটোরে জয় বাংলা স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: