প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২:১৭ পিএম
সংগৃহীত ছবিগাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ফরহাদ (৪১) টাঙ্গাইল জেলার শালিনাপাড়া এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে। তার কয়েদি নম্বর ৪৭৭৩/এ। সোমবার (১৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ জানায়, সোমবার রাত ২টা ১৫ মিনিটের দিকে কারাগারের নিজ সেলের জানালার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন ফরহাদ। পরে একই কক্ষে থাকা অন্য এক বন্দি তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দায়িত্বে থাকা কারারক্ষীকে খবর দেন।
খবর পেয়ে কারারক্ষীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে, দ্রুত চিকিৎসার জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ভোর সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটির জেল সুপার আব্দুল্লাহ আল-মামুন জানায়, কী কারণে তিনি কারাগারের ভেতরে এমন ঘটনা ঘটিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত করে বিষয়টি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সময়ের আলো/জোই