জামালপুরে শিশু ধর্ষণের দায়ে যুবকের ১০ বছরের আটকাদেশ

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

জামালপুর সদর উপজেলায় ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে সোহেল (২৮) নামে এক যুবককে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত।সোমবার

2026-11-16T17:21:25+00:00
2026-11-16T17:21:25+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
জামালপুরে শিশু ধর্ষণের দায়ে যুবকের ১০ বছরের আটকাদেশ
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৫:২১ পিএম 
দণ্ডপ্রাপ্ত সোহেল সদর উপজেলার জালালেরপাড়া এলাকার সুলতানের ছেলে। ছবি : সময়ের আলো
জামালপুর সদর উপজেলায় ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে সোহেল (২৮) নামে এক যুবককে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় প্রদান করেন। আদেশ ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত সোহেল সদর উপজেলার জালালেরপাড়া এলাকার সুলতানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২৩ ডিসেম্বর রাতে জালালেরপাড়া এলাকায় শৌচাগারে যাওয়ার সময় শিশুটিকে জোর করে তুলে নিয়ে ধর্ষণ করেন সোহেল। এ ঘটনায় ২৫ ডিসেম্বর শিশুটির বাবা বাদী হয়ে জামালপুর সদর থানায় ধর্ষণ মামলা করেন।


তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগ পত্র জমা দিলে আদালত নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সোহেলকে ১০ বছরের আটকাদেশ  প্রদান করেন।

জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর সরকারি কৌঁসুলি (পিপি) দিদারুল ইসলাম দিদার বলেন, ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে সোহেলকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। এ আদেশে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট বলেও তিনি জানান।


সময়ের আলো/এমকে
  বিষয়:   জামালপুর  শিশু ধর্ষণ  যুবক  আটকাদেশ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: