শিবচরে পুকুরে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুরের শিবচরে উপজেলা পরিষদের পুকুরে ডুবে জুনায়েত (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে গোসল করতে নেমে

2026-11-16T17:02:41+00:00
2026-11-16T17:02:41+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
শিবচরে পুকুরে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৫:০২ পিএম 
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ছবি : সময়ের আলো
মাদারীপুরের শিবচরে উপজেলা পরিষদের পুকুরে ডুবে জুনায়েত (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে গোসল করতে নেমে এ দুর্ঘটনার শিকার হয় সে।

জুনায়েতের বাবা ওবায়দুল খালাসী। তাদের পরিবার শিবচর উপজেলা স্বাস্থ্য কলোনির একটি ভাড়া বাসায় বসবাস করে।

পরিবার সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে লাইফ জ্যাকেট সঙ্গে নিয়ে উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে যায় জুনায়েত। তবে পানিতে নামার সময় সে লাইফ জ্যাকেটটি পরেনি। পরে তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।


একপর্যায়ে পুকুরের সিঁড়িঘাটে তার লাইফ জ্যাকেট পড়ে থাকতে দেখেন স্বজনেরা। পরে পুকুরে তল্লাশি চালিয়ে জুনায়েতের নিথর দেহ উদ্ধার করা হয়।

দুপুর আনুমানিক ২টার দিকে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আল-মমিন বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পর তার পালস ও হার্টবিট পরীক্ষা করা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।


সময়ের আলো/এমকে
  বিষয়:   শিবচর  পুকুর  ডুব  শিশু  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: