রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আজ থেকে সংলাপ শুরু হতে যাচ্ছে।সোমবার (২৩ নভেম্বর) দুপুরে জাতীয় নাগরিক

2026-11-23T08:40:32+00:00
2026-11-23T08:40:32+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
রাজনীতি
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ সংলাপে বসছেন প্রধানমন্ত্রী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮:৪০ এএম 
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আজ থেকে সংলাপ শুরু হতে যাচ্ছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদের সাথে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হওয়ার কথা। এতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ৪ সদস্যের একটি দল সংলাপে অংশ নেবে।

এর আগে, নাশকতার বিভিন্ন ঘটনায় সংসদে কঠোর হুঁশিয়ারি দিয়ে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশনের সমাপনী দিনে বিরোধী দলীয় নেতার সঙ্গে বৈঠকও করেন তিনি। পরে, ১১ দলও বৈঠক করে নিজেদের মধ্যে। এসবের ধারাবাহিকতায় এবার দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ করতে যাচ্ছেন সরকার প্রধান। 


এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, সংকটে সরকার প্রধান আহ্বান জানানোয় সাড়া দিয়েছে তার দল। জানা গেছে, অন্য দলগুলোকেও ধারাবাহিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে। 

বিরোধীদল, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এখন অস্ট্রেলিয়ায় আছেন। তিনি ফিরলে ২৭ কিংবা ২৮ নভেম্বর হতে পারে তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   রাজনৈতিক দল  সংলাপ  প্রধানমন্ত্রী  এনসিপি  বিএনপি 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: