১৭ বছর ফ্যাসিস্টকে টিকিয়ে রেখেছিল নব্বইয়ের স্বৈরাচাররা : রিজভী

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদী দুঃশাসনের করাল গ্রাসে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে। কিন্তু স্থায়ী সুরাহা না হওয়ায়

2026-11-27T12:23:44+00:00
2026-11-27T12:23:44+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
রাজনীতি
১৭ বছর ফ্যাসিস্টকে টিকিয়ে রেখেছিল নব্বইয়ের স্বৈরাচাররা : রিজভী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২:২৩ পিএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদী দুঃশাসনের করাল গ্রাসে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে। কিন্তু স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে। ১৭ বছর ফ্যাসিস্টকে টিকিয়ে রেখেছিল নব্বইয়ের স্বৈরাচাররা।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে শহীদ ড. মিলন দিবস উপলক্ষ্যে ঢাকা মেডিকেলে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ৭ই নভেম্বর বাদ দিয়ে কি বাংলাদেশের ইতিহাস হতে পারে? ঠিক তেমনিভাবে ৯০-এ এরশাদের মতো একটি ভয়ংকর একনায়ককে পতন ঘটাতে ডা. শামসুল আলম খান মিলনের শহীদি আত্মদান এবং সংগ্রাম আমাদের ইতিহাসের অংশ। এটাও ইতিহাসের অধ্যায় হিসেবে লেখা থাকবে। এটাকে যদি আবার কেউ কোনোভাবে মুছে ফেলতে চান, তাহলে সেটা মোছা যাবে না। নানাভাবেই একটা অপরটার মধ্যে মুছে ফেলার চেষ্টা করা হয়। কিন্তু এগুলো আমাদের ইতিহাসের উজ্জ্বল অধ্যায়। 

তিনি বলেন, যেমন ‘৭১, যেমন ৭ই নভেম্বর, তেমনি ‘৯০, তেমনি জুলাই। কারণ একটি চেতনা আরেকটিকে প্রভাবিত করেছে। ‘৯০ আমাদের গণতান্ত্রিক চেতনা—যে একনায়ককে পরাজিত করতে হবে এবং জনগণের শাসন নিয়ে আসতে হবে। এই চেতনা আবার জুলাইকে প্রভাবিত করেছে। 


এই বিএনপি নেতা আরও বলেন, ৯০-কে আজও ভুলতে পারি না। সেই এরশাদের পতনের মধ্য দিয়ে আমাদের যে গৌরবান্বিত অর্জন, সেই অর্জন আজও আমাদেরকে লড়াইয়ে উদ্বুদ্ধ করে এবং তার পরবর্তী ৩৬ বছর আমরা যে সংগ্রাম করেছি, সেই সংগ্রামে সেই চেতনাই আমাদের কাজ করেছে এবং অবশেষে হাসিনার মতো একটা রক্তচোষা একনায়ক, ফ্যাসিস্টের পতন ঘটানো সম্ভব হয়েছে।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান বলেন, ড. মিলন নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের টার্নিং পয়েন্ট ছিল। তার অবদান ছাত্র সমাজের কাছে অবস্মরণীয় হয়ে থাকবে।

সময়ের আলো/টিকে
  বিষয়:   ১৭ বছর  ফ্যাসিস্ট  নব্বইয়ের স্বৈরাচার  রিজভী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: