কলকাতায় বসে বিকাশে টাকা পাঠিয়ে দেশ অস্থিতিশীল করছে আ. লীগ : রিজভী

মুন্সীগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

কলকাতায় বসে আওয়ামী লীগের নেতারা বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে স্থানীয় সন্ত্রাসীদের দিয়ে নাশকতা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে

2026-11-28T09:02:43+00:00
2026-11-28T09:21:44+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
কলকাতায় বসে বিকাশে টাকা পাঠিয়ে দেশ অস্থিতিশীল করছে আ. লীগ : রিজভী
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৯:০২ এএম  আপডেট: ২৮.১১.২০২৬ ৯:২১ এএম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : সময়ের আলো
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : সময়ের আলো
কলকাতায় বসে আওয়ামী লীগের নেতারা বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে স্থানীয় সন্ত্রাসীদের দিয়ে নাশকতা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং কলেজ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা স্থানীয় সন্ত্রাসীদের হাতে ককটেল ও পেট্রোল তুলে দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন দিচ্ছেন। বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরেও অগ্নিসংযোগ করছেন।

রিজভী বলেন, পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছেন না। দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও তার হত্যার নেশা ও রক্তের স্বাদ শেষ হয়নি। এখনো বাংলাদেশকে অস্থিতিশীল ও রক্তাক্ত করার চেষ্টা চলছে। তবে তারেক রহমানের যোগ্য নেতৃত্বে তাদের সেই অপচেষ্টা সফল হচ্ছে না।

দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নাশকতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, গোপালগঞ্জ, বাগেরহাট ও ময়মনসিংহসহ বিভিন্ন এলাকায় আগুন জ্বলছে। এসব কর্মকাণ্ডের পেছনে পতিত আওয়ামী লীগ সরকারের নেতাদের ইন্ধন রয়েছে বলে তিনি অভিযোগ করেন।


বিগত আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও অর্থ লুটপাটের অভিযোগ তুলে বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার আমলে পাচার করা অর্থের হিসাব রয়ে গেছে। সিপিডির প্রকাশিত শ্বেতপত্রেও অর্থ পাচার ও দুর্নীতির চিত্র উঠে এসেছে। প্রতিবছর হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ৩০ থেকে ৪০ শতাংশ অর্থ আওয়ামী লীগ নেতাদের পকেটে গেছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, এসব প্রকল্পে দুর্নীতি ও লুটপাট না হলে সেই অর্থ দিয়ে আরও অনেকগুলো পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব হতো।

সমাবেশে লৌহজং উপজেলাসহ জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জোই

  বিষয়:   কলকাতা  বিকাশ  টাকা পাঠিয়ে  দেশ  অস্থিতিশীল  আওয়ামী লীগ  মুন্সীগঞ্জ  রিজভী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: