পঞ্চগড়ে পুকুর পাড়ে জলপাই কুড়াতে গিয়ে প্রাণ গেল মামাতো-ফুপাতো দুই বোনের

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের পুকুর পাড়ে জলপাই কুড়াতে গিয়ে পানিতে ডুবে রাইসা (৪) ও ফারিহা (৩) নামে দুই শিশুর

2026-11-28T08:52:06+00:00
2026-11-28T08:52:06+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
পঞ্চগড়ে পুকুর পাড়ে জলপাই কুড়াতে গিয়ে প্রাণ গেল মামাতো-ফুপাতো দুই বোনের
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৮:৫২ এএম 
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের পুকুর পাড়ে জলপাই কুড়াতে গিয়ে পানিতে ডুবে রাইসা (৪) ও ফারিহা (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাতো ও ফুপাতো বোন। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাইসা ওই এলাকার রহমত আলীর মেয়ে এবং ফারিহা রহমত আলীর ভগ্নিপতি মোহাম্মদ আলীর মেয়ে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে টেপ্রীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লুৎফর রহমানের মেয়ে লিপি আক্তার তার শিশুকন্যা ফারিহাকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার বিকেলে ফারিহা ও রাইসা বাড়ির বাইরে খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশের পুকুর পাড়ে গাছের নিচে জলপাই কুড়াতে যায়। এ সময় অসাবধানতাবশত দুজনই পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাইসার মা ফাতেমা আক্তার পুকুরের পানিতে রাইসাকে ভাসতে দেখে চিৎকার দেন। পরে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে প্রথমে রাইসাকে এবং পরে ডুবন্ত অবস্থায় ফারিহাকে উদ্ধার করেন।


গুরুতর অবস্থায় তাদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, শিশু দুটির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   পঞ্চগড়  পুকুর পাড়ে  জলপাই কুড়াতে  প্রাণ গেল  মামাতো  ফুপাতো  বোন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: