শ্রীনগরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় দাদার সঙ্গে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মোস্তাফিজুর (৪) ও আলিফ (৩) নামে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক

2026-11-27T14:48:19+00:00
2026-11-27T14:48:19+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
শ্রীনগরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ২:৪৮ পিএম 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় দাদার সঙ্গে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মোস্তাফিজুর (৪) ও আলিফ (৩) নামে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার হাসাড়া দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত মোস্তাফিজুর হাসাড়া বাজারের মুরগি ব্যবসায়ী শহিদুল দেওয়ানের ছেলে ও আলিফ সিঙ্গাপুর প্রবাসী আসাদুল দেওয়ানের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টার দিকে দাদা হালিম দেওয়ান দুই নাতি মোস্তাফিজুর ও আলিফকে নিয়ে মূল বাড়ির সামান্য দক্ষিণে অবস্থিত পুরাতন বাড়িতে (ছালাম দেওয়ানের বাড়ি) বেড়াতে যান। সেখানে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথাবার্তায় ব্যস্ত হয়ে পড়েন তিনি। এ সময় শিশু দুটি বাড়িসংলগ্ন পুকুরপাড়ে খেলতে যায়। একপর্যায়ে সবার অগোচরে তারা পুকুরের পানিতে পড়ে যায়।


পরে শিশুদের খাবার খাওয়ানোর জন্য তাদের মায়েরা ডাকতে এসে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে দুই শিশুকে ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়।

সময়ের আলো/এনএন
  বিষয়:   শ্রীনগর  পুকুর  দুই ভাইয়ের মৃত্যু  মুন্সীগঞ্জ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: