সৌদিতে সিঁড়ি থেকে পড়ে প্রবাসীর মৃত্যু

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

সৌদি আরবের মক্কা নগরীতে কর্মস্থলে সিঁড়ি থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে মো. শহিদুল্লাহ বাবু নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

2026-11-27T13:04:07+00:00
2026-11-27T13:12:43+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
সৌদিতে সিঁড়ি থেকে পড়ে প্রবাসীর মৃত্যু
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১:০৪ পিএম  আপডেট: ২৭.১১.২০২৬ ১:১২ পিএম
মো. শহিদুল্লাহ বাবু। ছবি : সংগৃহীত
মো. শহিদুল্লাহ বাবু। ছবি : সংগৃহীত
সৌদি আরবের মক্কা নগরীতে কর্মস্থলে সিঁড়ি থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে মো. শহিদুল্লাহ বাবু নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদুল্লাহ বাবু চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ছোট মৌলভীর বাড়ির বাসিন্দা।

তিনি মাওলানা সামশুল হুদার ছেলে। জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে সৌদি আরবের মক্কা নগরীতে বসবাস করতেন তিনি। সেখানে ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

নিহতের ভ্রাতুষ্পুত্র কাজী মামুন জানান, সৌদি আরবে তার কফিলের একটি ভবনে কাজ করার সময় সিঁড়ি থেকে পড়ে যান তিনি। এতে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


পারিবারিক সূত্রে জানা গেছে, শহিদুল্লাহ বাবুর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার আকস্মিক মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বজনেরা।

স্থানীয় পাইন্দং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ কে এম সরোয়ার হোসেন স্বপন বলেন, শহীদুল্লাহ খুবই ভালো মানুষ ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   সৌদি  কর্মস্থল  সিঁড়ি থেকে পড়ে  ফটিকছড়ি  প্রবাসীর মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: