প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১১:১৮ এএম

ছবি : সময়ের আলো
ছবি : সময়ের আলোনড়াইলের আউড়িয়া ইউনিয়নে ১০টি প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ করা ৩০ লাখ টাকার প্রকল্পের প্রথম কিস্তির ১৫ লাখ টাকা পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে লটারির মাধ্যমে বণ্টন করা হয়েছে। নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু এ অর্থ বণ্টন করেন।
আজ সকাল ৯টায় আউড়িয়া ইউনিয়নের নাগসী বাজারে এ লটারি অনুষ্ঠিত হয়। বরাদ্দের অর্থ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে বণ্টনের লক্ষ্যে সংশ্লিষ্ট পাঁচটি প্রতিষ্ঠানের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে লটারির মাধ্যমে প্রতিষ্ঠান নির্বাচন করা হয়।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইলের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। লটারির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় অর্থ বণ্টন করায় স্থানীয় বাসিন্দা ও প্রতিষ্ঠানসংশ্লিষ্টদের মধ্যে সন্তোষ দেখা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু বলেন, উন্নয়নমূলক কাজে কোনো ধরনের অনিয়ম বা বৈষম্য বরদাশত করা হবে না। ভবিষ্যতে প্রতিটি প্রকল্পের অর্থ স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে। নির্ধারিত অর্থ যেন যথাযথভাবে প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যয় হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়নে পর্যায়ক্রমে বাকি বরাদ্দও নিয়ম মেনে বণ্টন করা হবে। জনগণের প্রত্যাশা পূরণে তিনি সব সময় পাশে থাকবেন।
সময়ের আলো/জোই