প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ এএম

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবিচট্টগ্রাম নগরের শাহ আমানত (রা.) মাজার থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাজারের ভেতর থেকে দুজনকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে নগরের জেল রোড এলাকায় অবস্থিত মাজারের সামনের উঠান থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে লাল টেপে মোড়ানো একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মাজারের ভেতরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ককটেলটি নিজেদের হেফাজতে নেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, আটক দুজন মাজারের ভেতরে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তাদের নাশকতার উদ্দেশ্য ছিল বলে ধারণা করা হচ্ছে। আটক ব্যক্তিদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মাজারের সামনের উঠানে ককটেলটি পড়ে থাকতে দেখা যায়। সেটিকে ঘিরে শতাধিক মানুষের ভিড় জমে। এ সময় মাজার এলাকায় পুলিশ সদস্যদেরও অবস্থান করতে দেখা যায়।
সময়ের আলো/জোই