ইনানীতে গ্যাসের আগুন নিয়ন্ত্রণে চূড়ান্ত অভিযানে বাপেক্স

কক্সবাজার সংবাদদাতা

সারাদেশ

টানা ৩১ দিন ধরে জ্বলছে কক্সবাজারের ইনানীতে প্রাকৃতিক গ্যাসের আগুন। আগুন নিয়ন্ত্রণে দীর্ঘ প্রস্তুতি শেষে চূড়ান্ত অভিযানে নেমেছে বাংলাদেশ পেট্রোলিয়াম

2026-11-27T10:26:36+00:00
2026-11-27T10:26:36+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
ইনানীতে গ্যাসের আগুন নিয়ন্ত্রণে চূড়ান্ত অভিযানে বাপেক্স
কক্সবাজার সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১০:২৬ এএম 
টানা ৩১ দিন ধরে জ্বলছে কক্সবাজারের ইনানীতে প্রাকৃতিক গ্যাসের আগুন। সংগৃহীত ছবি
টানা ৩১ দিন ধরে জ্বলছে কক্সবাজারের ইনানীতে প্রাকৃতিক গ্যাসের আগুন। সংগৃহীত ছবি
টানা ৩১ দিন ধরে জ্বলছে কক্সবাজারের ইনানীতে প্রাকৃতিক গ্যাসের আগুন। আগুন নিয়ন্ত্রণে দীর্ঘ প্রস্তুতি শেষে চূড়ান্ত অভিযানে নেমেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। বৃহস্পতিবার বিকেলে অভিযান শুরু হলেও আলো স্বল্পতার কারণে সন্ধ্যায় মূল অপারেশন স্থগিত করা হয়। 

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৭টায় পুনরায় অভিযান শুরুর উদ্যোগ নেওয়া হলেও যান্ত্রিক ত্রুটির কারণে পিছিয়ে যায় কার্যক্রম। পরে ত্রুটি সারিয়ে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন এবং কেসিং ও ড্রিলিং পাইপ প্রস্তুত শেষে সকাল ৯টার দিকে আবারও শুরু হয় অভিযান।  

গত ১৪ দিন ধরে ২০ কর্মকর্তার তত্ত্বাবধানে কাজ করছে বাপেক্সের ৫৫ সদস্যের দল। এ সময়ে ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৯ ঘণ্টাই চলছে নিরবচ্ছিন্ন প্রস্তুতি। পরিকল্পনা অনুযায়ী, গভীরে পাইপ স্থাপন করে উচ্চচাপে বিশেষ কাদামিশ্রিত তরল প্রবেশ করিয়ে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে। এরপর সিমেন্ট দিয়ে স্থায়ীভাবে বন্ধ করা হবে গ্যাস নির্গমনের পথ। 


এ অভিযানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আগুন নিয়ন্ত্রণে আনা। তবে দেশীয় প্রযুক্তিতে অভিযান সফল হলে ব্যয় হবে মাত্র ১ থেকে ২ কোটি টাকা। অথচ বিদেশি প্রতিষ্ঠানের সহায়তা নিতে হলে খরচ হতো ১০০ থেকে ১৫০ কোটি টাকা। এতে বিপুল অর্থ সাশ্রয়ের পাশাপাশি দেশের জ্বালানি খাতে তৈরি হবে নতুন অভিজ্ঞতা।

এখন দেখার বিষয়, বাপেক্সের এই চূড়ান্ত অভিযান কতটা সফল হয় এবং কবে নিভবে ইনানীর আগুন।     


সময়ের আলো/ইউএমএইচ 
  বিষয়:   ইনানী  গ্যাস  আগুন  বাপেক্স 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: