রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের নবম চালান

পাবনা সংবাদদাতা

সারাদেশ

রাশিয়া থেকে আমদানি করা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের নবম চালান পৌঁছেছে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর

2026-11-27T09:21:48+00:00
2026-11-27T09:25:31+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের নবম চালান
পাবনা সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৯:২১ এএম  আপডেট: ২৭.১১.২০২৬ ৯:২৫ এএম
রাশিয়া থেকে আমদানি করা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের নবম চালান পৌঁছেছে পাবনার ঈশ্বরদীতে। সংগৃহীত ছবি
রাশিয়া থেকে আমদানি করা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের নবম চালান পৌঁছেছে পাবনার ঈশ্বরদীতে। সংগৃহীত ছবি
রাশিয়া থেকে আমদানি করা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের নবম চালান পৌঁছেছে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে তিনটি বিশেষায়িত লরিতে করে ইউরেনিয়াম প্রকল্প এলাকায় প্রবেশ করে।  

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে চালানটি প্রকল্প এলাকায় নেওয়া হয়। এ নিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য মোট নয়টি চালান দেশে পৌঁছাল। 

এর মধ্যে প্রথম ইউনিটের জন্য এসেছে একটি অতিরিক্ত চালান এবং দ্বিতীয় ইউনিটের জন্য আটটি চালান।  


এদিকে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গত ১৭ নভেম্বর পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। ওই দিন সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়। এর ধারাবাহিকতায় সোমবার দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেছে কেন্দ্রটি।    
 
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটে ১ হাজার ২০০ মেগাওয়াট করে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। 


সময়ের আলো/ইউএমএইচ 

  বিষয়:   রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র  ইউরেনিয়াম  নবম চালান 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: