বগুড়ায় দ্রুত চালু হচ্ছে অভ্যন্তরীণ ফ্লাইট, প্রধানমন্ত্রীর সম্মতি

বগুড়া সংবাদদাতা

সারাদেশ

বগুড়া বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ রুটে দ্রুত ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মৌখিক সম্মতি দিয়েছেন এবং

2026-11-27T05:38:32+00:00
2026-11-27T05:38:32+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
বগুড়ায় দ্রুত চালু হচ্ছে অভ্যন্তরীণ ফ্লাইট, প্রধানমন্ত্রীর সম্মতি
বগুড়া সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৫:৩৮ এএম 
বগুড়া বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ রুটে দ্রুত ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে সরকার । ছবি : সংগৃহীত
বগুড়া বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ রুটে দ্রুত ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে সরকার । ছবি : সংগৃহীত
বগুড়া বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ রুটে দ্রুত ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মৌখিক সম্মতি দিয়েছেন এবং বেসরকারি বিমান সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বগুড়ায় এক সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

রেজাউল করিম বাদশা বলেন, বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর চালু করতে দীর্ঘ সময়ের প্রয়োজন হতে পারে। তাই প্রাথমিকভাবে বেসরকারি বিমান সংস্থার মাধ্যমে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তিনি এ বিষয়ে সম্মতি দেওয়ার পাশাপাশি দ্রুত কার্যক্রম শুরুর নির্দেশনা দিয়েছেন।

তিনি আরও বলেন, বগুড়ার উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন প্রকল্পের বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে জেলার সংসদ সদস্য, সিটি করপোরেশনের প্রশাসক ও সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনায় বিমানবন্দর চালুর বিষয়টিও গুরুত্ব পেয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত উদ্যোগটি বাস্তবায়নের আশা করছেন তারা।

বিমানবন্দর চালুর জন্য প্রয়োজনীয় অবকাঠামো সম্পর্কে জানতে চাইলে এই সংসদ সদস্য বলেন, প্রাথমিকভাবে রানওয়ে সম্প্রসারণ ও টার্মিনাল নির্মাণের প্রয়োজন হতে পারে। এসব কাজ সম্পন্ন হলে রানওয়ে ব্যবহার করে ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে।

এ দিকে, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী বগুড়া সফর করবেন বলেও জানান রেজাউল করিম বাদশা। সফরে তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।

সম্ভাব্য কর্মসূচির মধ্যে রয়েছে মোকামতলা পৌরসভা, থানা ও উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন। এ ছাড়া গোবিন্দগঞ্জে করতোয়া নদীর একটি গুরুত্বপূর্ণ স্থানে খননকাজ উদ্বোধনের কথা রয়েছে তার। সেখানে জনসভা আয়োজনেরও সম্ভাবনা রয়েছে।

সফরের শেষ পর্যায়ে সন্ধ্যার পর বগুড়ার টিটু মিলনায়তনে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

অনুষ্ঠানে বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আকন্দসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/এসকে
  বিষয়:   বগুড়া  দ্রুত  চালু হচ্ছে  অভ্যন্তরীণ ফ্লাইট  প্রধানমন্ত্রী তারেক রহমান  সম্মতি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: