সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের এপিএস রাজধানীতে গ্রেফতার

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

রাজধানীর মগবাজার থেকে সাবেক মন্ত্রী গাজী গোলাম দস্তগীরের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) এমদাদুল হক দাদুলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর

2026-11-27T05:28:36+00:00
2026-11-27T05:28:36+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের এপিএস রাজধানীতে গ্রেফতার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৫:২৮ এএম 
সাবেক মন্ত্রী গাজী গোলাম দস্তগীরের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) এমদাদুল হক দাদুলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) । ছবি : সংগৃহীত
সাবেক মন্ত্রী গাজী গোলাম দস্তগীরের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) এমদাদুল হক দাদুলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) । ছবি : সংগৃহীত
রাজধানীর মগবাজার থেকে সাবেক মন্ত্রী গাজী গোলাম দস্তগীরের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) এমদাদুল হক দাদুলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২৫ নভেম্বর) রাতে ডিবির মতিঝিল বিভাগের একটি দল মগবাজার এলাকায় অভিযান চালিয়ে এমদাদুল হক দাদুলকে গ্রেফতার করে। তার বয়স ৫৫ বছর।

পুলিশ জানায়, গ্রেফতার দাদুল সাবেক মন্ত্রী গাজী গোলাম দস্তগীরের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাহজাদপুর উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য।

গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। 

সময়ের আলো/এসকে
  বিষয়:   রাজধানী  সাবেক মন্ত্রী  গোলাম দস্তগীর  এপিএস  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: