প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৩:৪০ এএম

কার্যক্রম নিষিদ্ধ ঝালকাঠি জেলা যুবলীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান শাহিনকে গ্রেফতার করেছে পুলিশ । ছবি : সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ ঝালকাঠি জেলা যুবলীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান শাহিনকে গ্রেফতার করেছে পুলিশ । ছবি : সংগৃহীতরাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঝালকাঠি জেলা যুবলীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান শাহিনকে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, মফিজুর রহমান শাহিন ছাত্রলীগের নলছিটি উপজেলা শাখার সাবেক সহসভাপতি। তিনি নলছিটি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যানও ছিলেন। এ ছাড়া, আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর রাজনৈতিক সহকারী (পিএস) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, শাহিনের বিরুদ্ধে রাজধানীর গুলশানসহ বিভিন্ন এলাকায় মিছিল করার তথ্য রয়েছে। নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
সময়ের আলো/এসকে