প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৩:২০ এএম

বিশেষ ক্ষমতা আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ । ছবি : সংগৃহীত
বিশেষ ক্ষমতা আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ । ছবি : সংগৃহীতরাজবাড়ীর পাংশায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম।
গ্রেফতার ব্যক্তিরা হলেন পাংশা পৌরসভার মাগুরাডাঙ্গী গ্রামের আবুল হোসেনের ছেলে পৌর যুবলীগের কর্মী আব্দুর রাজ্জাক ওরফে রাজা (৪৫), মৌরাট ইউনিয়নের শওকত আলী সরদারের ছেলে ইউনিয়ন যুবলীগের কর্মী মো. সাইফুজ্জামান শুভ (৩৬) এবং পাংশা মৈশালা বড়গাছি এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে পৌর ছাত্রলীগের কর্মী মো. রুবেল সরদার (২৪)।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকা, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অন্তর্ঘাতমূলক কার্যকলাপে সম্পৃক্ততার সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।
ওসি শেখ মঈনুল ইসলাম জানান, বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(১) ও ১৫(৩) ধারায় দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। পরে পুলিশি পাহারায় তাদের আদালতে পাঠানো হয়।
সময়ের আলো/এসকে