প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ পিএম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত দীর্ঘদিন আত্মগোপনে থাকা কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকনকে ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামুড়া এলাকায় দেখা গেছে বলে খবর পাওয়া গেছে। এলাকাটি কুমিল্লার বিবির বাজার স্থলবন্দরের কাছাকাছি। তবে সেখানে তার অবস্থানের তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সোনামুড়ায় অবস্থানরত এক স্থানীয় সাংবাদিক নয়া দিগন্তের মাল্টিমিডিয়া প্রতিনিধিকে আতিক উল্লাহ খোকনের সেখানে থাকার তথ্য জানিয়েছেন।
রাজনৈতিক জীবনে আতিক উল্লাহ খোকন কুমিল্লা সরকারি কলেজ ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি), কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ এবং কুমিল্লা শহর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। পরে তিনি কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সহসভাপতি ও বিভাগীয় সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর আতিক উল্লাহ খোকনের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা হয়। ওই সময় তার বাসভবনে ভাঙচুরের ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।
সময়ের আলো/জোই