হাকিমপুরে উৎসবমুখর পরিবেশে শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

হিলি প্রতিনিধি

সারাদেশ

‘ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল, মাদক ও মোবাইল ছেড়ে মাঠে খেলতে চল’—এই প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরের হাকিমপুরে শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের

2026-11-26T23:05:31+00:00
2026-11-26T23:05:31+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
হাকিমপুরে উৎসবমুখর পরিবেশে শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
হিলি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:০৫ পিএম 
শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ছবি : সময়ের আলো
শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ছবি : সময়ের আলো
‘ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল, মাদক ও মোবাইল ছেড়ে মাঠে খেলতে চল’—এই প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরের হাকিমপুরে শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের লোহাচড়া স্কুল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। লোহাচড়া গ্রামবাসীর সহযোগিতায় টুর্নামেন্টের আয়োজন করে স্থানীয় সংগঠন ‘লোহাচড়া স্পোর্টস জোন’। উদ্বোধনকে কেন্দ্র করে মাঠে ক্রিকেটপ্রেমীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

রাত ৮টার দিকে উদ্বোধনী খেলায় অংশ নেওয়া দুই দলের খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খট্রামাধবপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাখাওয়াৎ হোসেন চৌধুরী (লাবু)। পরে তিনি আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এ সময় প্রধান অতিথি বলেন, খেলাধুলা তরুণ ও যুবসমাজকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করে। তরুণদের মধ্যে খেলাধুলার চর্চা ও সুস্থ বিনোদন ছড়িয়ে দিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


তিনি ভবিষ্যতে ক্রিকেটের পাশাপাশি ফুটবল, ভলিবল ও হা-ডু-ডুসহ বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান। এসব আয়োজনে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি। পাশাপাশি সুন্দর আয়োজনের জন্য লোহাচড়া গ্রামবাসী ও স্পোর্টস জোনের সদস্যদের ধন্যবাদ জানান।

আয়োজক কমিটির সদস্যরা জানান, তরুণ ও যুবসমাজকে মাদক এবং অনলাইনে মোবাইল জুয়ায় আসক্তি থেকে দূরে রাখার লক্ষ্যেই এ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ৬ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ৪ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে লোহাচড়া গ্রামের গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মীসহ স্থানীয় ক্রিকেটপ্রেমীরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   হাকিমপুর  হিলি  দিনাজপুর  নাইট ক্রিকেট  শর্টপিচ ক্রিকেট  ক্রিকেট টুর্নামেন্ট  লোহাচড়া স্পোর্টস জোন  মাদকবিরোধী উদ্যোগ  যুবসমাজ  ক্রীড়াঙ্গন  সাখাওয়াৎ হোসেন চৌধুরী 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: