প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:০০ পিএম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীতকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখামাত্র গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন বাগেরহাটের মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জুলফিকার আলী। একই সঙ্গে ডিসেম্বর মাসজুড়ে দলের নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় পাহারা বসানো এবং বিভিন্ন প্রবেশপথে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে মোংলা পৌর ও উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
জুলফিকার আলী বলেন, অনেক ধৈর্য ধরা হয়েছে। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নির্বাচনের পরও দলের নেতাকর্মীরা শান্ত ও নমনীয় ছিলেন। তবে আওয়ামী লীগের নেতারা ইট ছুড়লে তাদের পাটকেল খেতে হবে। এলাকায় বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে কাউকে আর ছাড় দেওয়া হবে না।
এ সময় বিএনপি, যুবদল, মহিলা দল ও ছাত্রদলের নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশে মোংলা উপজেলা বিএনপির সভাপতি মান্নান হাওলাদারসহ পৌর ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/এসএকে