পল্লবীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর পল্লবীতে মধুমতী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির আংশিক পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর

2026-11-26T22:04:26+00:00
2026-11-26T22:04:26+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
পল্লবীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১০:০৪ পিএম 
পল্লবীতে আগুন দেওয়া মধুমতি পরিবহনের বাস। ছবি : সংগৃহীত
পল্লবীতে আগুন দেওয়া মধুমতি পরিবহনের বাস। ছবি : সংগৃহীত
রাজধানীর পল্লবীতে মধুমতী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির আংশিক পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মিরপুর ১১ নম্বর এলাকার ৯ নম্বর সড়কে মধুমতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

ওসি জালাল উদ্দিন বলেন, দুর্বৃত্তরা যে গাড়িতে আগুন দিয়েছে, সেটি পার্ক করা ছিল। আগুনে বাসটির ১০টি আসন পুড়ে গেছে। কে বা কারা আগুন দিয়েছে, তা খুঁজে বের করতে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   পল্লবী  বাসে আগুন  দুর্বৃত্তরা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: