প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৮:৩২ পিএম

ছবি : সময়ের আলো
ছবি : সময়ের আলোমেহেরপুরে পৃথক দুটি অভিযানে মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ সাকিব হোসেন ও মেহেরপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাফুজুর রহমান পোলেনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে মুজিবনগরের তারানগর ও মেহেরপুর পৌর শহরের মল্লিক পাড়ায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শেখ সাকিব হোসেন মুজিবনগর উপজেলার তারানগর গ্রামের ইনসাফাত আলীর ছেলে ও মাফুজুর রহমান পোলেন মেহেরপুর পৌর শহরের মল্লিক পাড়ার মৃত মনিরুল ইসলাম মনির ছেলে।
বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে আটককৃতদের বিষয়টি নিশ্চিত করেন।
জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানা ও মুজিবনগর থানা পুলিশ পৃথক দুটি অভিযান পরিচালনা করে। অভিযানে দ্রুত বিচার আইনে পলাতক আসামি সাকিব ও পোলেনকে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। দুপুরে তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত মুজিবনগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ সাকিব হোসেন ও স্বেচ্ছাসেবক লীগের মেহেরপুর পৌর সভাপতি মাফুজুর রহমান পালনের নামে আদালত থেকে জারিকৃত গ্রেফতারি পরোয়ানা ছিলো সেই মামলায় তাদেরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সময়ের আলো/জোই