বিরামপুরের ‘মিনি সুইজারল্যান্ডে’ গোসলে নেমে প্রাণ গেল স্কুলছাত্রের

সারাদেশ

তিন বন্ধুকে নিয়ে ‘মিনি সুইজারল্যান্ড’ খ্যাত নদীতে গোসলে নামে আরিফ বাবু (১৪)। আনন্দে নদীর পানিতে গা ভাসাতে গিয়ে হঠাৎ স্রোতের

2026-11-26T19:37:53+00:00
2026-11-26T19:37:53+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
বিরামপুরের ‘মিনি সুইজারল্যান্ডে’ গোসলে নেমে প্রাণ গেল স্কুলছাত্রের
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৭:৩৭ পিএম 
উপজেলার শ্রীপুর গ্রামসংলগ্ন ছোট যমুনা নদীতে এ ঘটনা ঘটে। ছবি : সময়ের আলো
উপজেলার শ্রীপুর গ্রামসংলগ্ন ছোট যমুনা নদীতে এ ঘটনা ঘটে। ছবি : সময়ের আলো
তিন বন্ধুকে নিয়ে ‘মিনি সুইজারল্যান্ড’ খ্যাত নদীতে গোসলে নামে আরিফ বাবু (১৪)। আনন্দে নদীর পানিতে গা ভাসাতে গিয়ে হঠাৎ স্রোতের নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে তলিয়ে যায় সে। চোখের সামনে বন্ধুকে ডুবে যেতে দেখে উদ্ধারের চেষ্টা করে অন্যরা। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। প্রায় তিন ঘণ্টার অভিযান শেষে নদীর গভীর খাদ থেকে আরিফের মরদেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা দেড়টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার শ্রীপুর গ্রামসংলগ্ন ছোট যমুনা নদীতে এ ঘটনা ঘটে। সম্প্রতি ‘মিনি সুইজারল্যান্ড’ হিসেবে পরিচিতি পাওয়া নদীটির সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা সেখানে ভিড় করেন। তবে এক কিশোরের মৃত্যুর ঘটনায় আনন্দঘন স্থানটিতে নেমে এসেছে শোক ও আতঙ্ক।

নিহত আরিফ বাবু দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ি ডাঙ্গা গ্রামের আয়নাল হকের ছেলে। সে খয়েরবাড়ি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় আজিজুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে কয়েকশ নারী-পুরুষ ও শিশু শ্রীপুর গ্রামের ছোট যমুনা নদীর ‘মিনি সুইজারল্যান্ড’ দেখতে আসেন। দর্শনার্থীদের অনেকেই নদীতে গোসল করতে নামেন। এ সময় আরিফ তার তিন বন্ধুকে নিয়ে নদীর উজান অংশে গোসল করছিল।

একপর্যায়ে পানিতে গা ভাসাতে গিয়ে স্রোতের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আরিফ। পরে সে পাশের শ্মশানঘাটসংলগ্ন গভীর খাদে পড়ে যায়। বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও স্রোতের টানে সে তলিয়ে যায়। এরপর তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন।


খবর পেয়ে বিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরাও উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় তিন ঘণ্টা পর বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় বাসিন্দারা নদীর গভীর খাদ থেকে আরিফের মরদেহ উদ্ধার করেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, শ্রীপুর গ্রামে ছোট যমুনা নদীতে ডুবে আরিফ নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধারের পর পরিবারের সদস্যরা সেটি বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় বিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   বিরামপুর  মিনি সুইজারল্যান্ড  গোসল  স্কুলছাত্র  দিনাজপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: