চাটমোহরে ধান মাড়াই মেশিনের ধাক্কায় প্রাণ গেল মালিকের

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

সারাদেশ

পাবনার চাটমোহরে ধান মাড়াই করা মেশিনের ধাক্কায় আব্দুল ওহাব নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ২টার দিকে।ওহাব (৩৫) উপজেলার

2026-11-26T19:03:05+00:00
2026-11-26T19:03:05+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
চাটমোহরে ধান মাড়াই মেশিনের ধাক্কায় প্রাণ গেল মালিকের
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৭:০৩ পিএম 
ছবি : সময়ের আলো
ছবি : সময়ের আলো
পাবনার চাটমোহরে ধান মাড়াই করা মেশিনের ধাক্কায় আব্দুল ওহাব নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ২টার দিকে। ওহাব (৩৫) উপজেলার মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ী দক্ষিণপাড়ার মিরু বাদশার ছেলে।

স্থানীয়রা সূত্রে জানা গেছে, আব্দুল ওহাব তার ইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ ধান মাড়াই মেশিন নিয়ে পার্শ্ববর্তী লিটন মোল্লার বাড়িতে ধান মাড়াই করতে যায়। দুপুরের দিকে অসাবধানবশত তার গায়ে থাকা গামছা মেশিনে জড়িয়ে গেলে ধাক্কায় ছিটকে পড়ে ওহাব এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহা. অলিউর রহমান ওই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সময়ের আলো/জোই

  বিষয়:   চাটমোহর  ধান মাড়াই  মেশিনের ধাক্কা  প্রাণ গেল  মালিক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: