প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:১৯ পিএম

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবিব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার (৮০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কোড্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে কোড্ডা এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়েন ওই বৃদ্ধা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, নিহত নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)-এর সহায়তায় নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সময়ের আলো/জোই