শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া না বাড়ানোর আহ্বান এমপি বাচ্চুর

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

পোশাকশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া না বাড়ানোর জন্য বাড়ির মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম

2026-11-26T17:54:30+00:00
2026-11-26T17:54:30+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া না বাড়ানোর আহ্বান এমপি বাচ্চুর
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:৫৪ পিএম 
শ্রীপুর উপজেলা পরিষদের ক্ষণিকা সভাকক্ষে ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। ছবি : সময়ের আলো
শ্রীপুর উপজেলা পরিষদের ক্ষণিকা সভাকক্ষে ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। ছবি : সময়ের আলো
পোশাকশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া না বাড়ানোর জন্য বাড়ির মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। তিনি বলেন, বেতন বাড়ানোর পর বাড়িভাড়া বাড়ানো হলে শ্রমিকদের আর্থিক স্বস্তি ব্যাহত হবে। তাদের বাড়তি আয়ের সুফল নিশ্চিত করতে বাড়ির মালিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদের ক্ষণিকা সভাকক্ষে শিল্পাঞ্চলের বাড়ির মালিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভুঁইয়া।

এ সময় এমপি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, পোশাকশ্রমিকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে। এতে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়ার কিছুটা সুযোগ তৈরি হয়েছে। কিন্তু বেতন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়িভাড়াও বাড়ানো হলে শ্রমিকদের সেই বাড়তি আয়ের বড় অংশই ভাড়ার পেছনে চলে যাবে। এতে বেতন বৃদ্ধির প্রকৃত সুফল তারা পাবেন না। তাই শ্রমিকদের আর্থিক স্বস্তির কথা বিবেচনা করে বাড়িভাড়া না বাড়ানোর জন্য বাড়ির মালিকদের প্রতি অনুরোধ জানান তিনি।


তিনি আরও বলেন, শ্রীপুর একটি শিল্পাঞ্চল। এখানকার শিল্পকারখানার সঙ্গে শ্রমিক, বাড়ির মালিক, ব্যবসায়ীসহ অনেক মানুষের জীবন-জীবিকা জড়িত। শিল্পাঞ্চলে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে হলে সব পক্ষকে দায়িত্বশীল হতে হবে। শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং শিল্পকারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে পারস্পরিক সহযোগিতা ও সহনশীলতার বিকল্প নেই।

সভায় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজ উদ্দিন কাইয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান ফকির, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শ্রীপুর শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকার বাড়ির মালিকেরা উপস্থিত। 

সময়ের আলো/জোই
  বিষয়:   শ্রমিক  বেতন  বাড়িভাড়া  বাড়ানো  এমপি বাচ্চু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: