চিকিৎসককে লাঞ্ছিত করার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

২৫০ শয্যাবিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে হাসপাতালের আইসিইউ বিভাগে

2026-11-26T17:07:44+00:00
2026-11-26T17:07:44+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
মেহেরপুর জেনারেল হাসপাতাল
চিকিৎসককে লাঞ্ছিত করার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:০৭ পিএম 
২৫০ শয্যাবিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতাল। ছবি : সংগৃহীত
২৫০ শয্যাবিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতাল। ছবি : সংগৃহীত
২৫০ শয্যাবিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে হাসপাতালের আইসিইউ বিভাগে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রকিবুল হাসান রিপন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের ভাই ও মুক্তিযোদ্ধা আহম্মদ আলী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের মানবসম্পদ ট্রেডের সহকারী অধ্যাপক। আইসিইউ বিভাগে একটি বেড নেওয়াকে কেন্দ্র করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে বলে অভিযোগ তোলেন ডা. মাহাবুবুর রহমান।

আইসিইউ বিভাগের চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান জানান, সকালে পুরুষ ওয়ার্ডের কেবিনে ভর্তি হওয়া এক রোগী নিয়ে আসেন রকিবুল হাসান রিপন। এ সময় আইসিইউ বিভাগে একটি শয্যার জন্য বার বার অনুরোধ করেন। কিন্তু আইসিইউ বিভাগের কোনো শয্যা খালি ছিলো না। কিন্তু একজন রোগীকে অন্য বিভাগে দিয়ে ঐ রোগীটিকে শয্যা দেওয়ার কথা বলেন রিপন। রোগী খালি করে কোনোভাবেই শয্যা দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেন তিনি। পরে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন রিপন। ঘটনার এক পর্যায়ে মারার জন্য তেড়ে আসেন রিপন। দরজা পার হয়ে ভিতরে প্রবেশের চেষ্টাও করেন। আইসিইউ বিভাগে থাকা রোগীর লোকজন দরজা বন্ধ করে দেন। এতে উত্তেজনা ছড়ায় হাসপাতালে।


রকিবুল ইসলাম রিপন জানান, তিনি শয্যার জন্য বার বার অনুরোধ করেছেন। তবে চিকিৎসকের মুখে কচলাকচলি শব্দের কথায় আপত্তি জানান তিনি। এ সময় তিনি উত্তেজিত হয়ে পড়েন। গালিগালাজের কথা স্বীকার করলেও শারীরিকভাবে লাঞ্ছিতের বিষয়টি অস্বীকার করেন তিনি।

সময়ের আলো/এনএন
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: