চকবাজারে ছয়তলা ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ছোট কাটরায় একটি ছয়তলা ভবনের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।বৃহস্পতিবার

2026-11-26T19:15:05+00:00
2026-11-26T19:16:02+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
চকবাজারে ছয়তলা ভবনে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৭:১৫ পিএম  আপডেট: ২৬.১১.২০২৬ ৭:১৬ পিএম
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ছোট কাটরায় একটি ছয়তলা ভবনের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ভবনটির চতুর্থ তলায় অবস্থিত একটি গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, চকবাজারের একটি ছয়তলা ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।  

সময়ের আলো/জেডি 
  বিষয়:   চকবাজার  ছয়তলা ভবন  আগুন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: