রাণীনগরে ছাত্রলীগ নেতা রুহুল আমিন গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর রাণীনগরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর তিনটায় উপজেলার কাশিমপুর ইউনিয়নের নিজ বাড়ি

2026-11-26T18:36:22+00:00
2026-11-26T18:39:08+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
রাণীনগরে ছাত্রলীগ নেতা রুহুল আমিন গ্রেফতার
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:৩৬ পিএম  আপডেট: ২৬.১১.২০২৬ ৬:৩৯ পিএম
রুহুল আমিন। ছবি : সংগৃহীত
রুহুল আমিন। ছবি : সংগৃহীত
নওগাঁর রাণীনগরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর তিনটায় উপজেলার কাশিমপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। 

দেশে অস্থিতিশীল পরিস্থিতির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মণ্ডল।

গ্রেফতার ওই নেতার নাম রুহুল আমিন। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নং কাশিমপুর ইউনিয়নের সভাপতি।

ওসি জাকারিয়া মণ্ডল বলেন, গ্রেফতার রুহুল আমিন এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রুহুল আমিন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন সক্রিয় নেতা। তাকে দুপুরের দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


ওসি আরও বলেন, উপজেলায় কেউ যেন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সেই জন্য থানা পুলিশ সজাগ আছে।

এদিকে রুহুল আমিনকে গ্রেফতার করায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সেই সাথে তারা অবিলম্বে রুহুল আমিনের মুক্তি দিতে হবে বলে উল্লেখ করেছেন।

সময়ের আলো/এনএন 




  বিষয়:   রাণীনগর  ছাত্রলীগ নেতা  রুহুল আমিন  গ্রেফতার  নওগাঁ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: