শ্রীপুরের গজারি বন থেকে হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের শ্রীপুরে গভীর গজারি বন থেকে হাত-পা বাঁধা অবস্থায় জাহিদ (২০) নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার

2026-11-26T18:13:25+00:00
2026-11-26T18:13:25+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
শ্রীপুরের গজারি বন থেকে হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:১৩ পিএম 
ছবি : সময়ের আলো
ছবি : সময়ের আলো
গাজীপুরের শ্রীপুরে গভীর গজারি বন থেকে হাত-পা বাঁধা অবস্থায় জাহিদ (২০) নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের মাটিয়াগাড়া এলাকার বন থেকে তার মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। নিহত জাহিদ গাজীপুরের কাপাসিয়া সদর ইউনিয়নের দস্যু নারায়ণপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাটিয়াগাড়া এলাকার গভীর গজারি বনের ভেতরে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

নিহতের বাবা হাবিবুর রহমান বলেন, গত বুধবার রাত থেকে অটোরিকশাসহ নিখোঁজ ছিলেন জাহিদ। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি। 
বৃহস্পতিবার তার মরদেহ উদ্ধারের খবর পেয়ে এসে দেখি আমার জাহিদের হাত পা বাঁধা মৃত দেহ।


শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সময়ের আলো/জোই

  বিষয়:   শ্রীপুর  গজারি বন  হাত-পা বাঁধা  অটোরিকশাচালক  মরদেহ উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: