নওগাঁ গণপূর্ত অফিসের দুই সিসিটিভি ক্যামেরা চুরি, ব্যবস্থা নেয়নি প্রশাসন

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

নওগাঁ গণপূর্ত বিভাগের কার্যালয় থেকে দুটি সিসিটিভি ক্যামেরা চুরির চার দিন পেরিয়ে গেলেও এখনো কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। অফিসে

2026-11-25T20:29:13+00:00
2026-11-25T20:29:13+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
নওগাঁ গণপূর্ত অফিসের দুই সিসিটিভি ক্যামেরা চুরি, ব্যবস্থা নেয়নি প্রশাসন
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৮:২৯ পিএম 
নওগাঁ গণপূর্ত অফিস। ছবি : সময়ের আলো
নওগাঁ গণপূর্ত অফিস। ছবি : সময়ের আলো
নওগাঁ গণপূর্ত বিভাগের কার্যালয় থেকে দুটি সিসিটিভি ক্যামেরা চুরির চার দিন পেরিয়ে গেলেও এখনো কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। অফিসে নিরাপত্তা প্রহরী (নাইটগার্ড) দায়িত্বে থাকার পরও এমন চুরির ঘটনায় নিরাপত্তা-ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে ক্যামেরা চুরির পর অফিস চত্বরের একটি নলকূপ খুলে রাখায় ভোগান্তিতে পড়েছেন আদালতে সেবা নিতে আসা মানুষ ও স্থানীয় দোকানিরা।

গণপূর্ত বিভাগের কার্যালয় ও চত্বরের নিরাপত্তার জন্য কয়েকটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। গত রোববার (২২ নভেম্বর) রাত ৮টার পর অফিস ভবনের পূর্ব ও উত্তর পাশ থেকে দুটি ক্যামেরা চুরি হয়। ঘটনার চার দিন পার হলেও এ বিষয়ে কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি।

জেলা প্রশাসকের কার্যালয়, রেকর্ড শাখা, পুলিশ সুপারের কার্যালয়, আদালত চত্বর, জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন ভবন, মসজিদ, গণপূর্ত বিভাগ এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় একই সীমানাপ্রাচীরের মধ্যে অবস্থিত। যদিও প্রতিটি কার্যালয়ের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে।

গণপূর্ত কার্যালয় ভবনের পূর্ব পাশে একটি নলকূপ রয়েছে। সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আদালতে আসা সেবাপ্রার্থীসহ সাধারণ মানুষ এই নলকূপের পানি ব্যবহার করেন। নলকূপটির ঠিক ওপরেই একটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা ছিল। সম্প্রতি ওই ক্যামেরাসহ উত্তর পাশের আরেকটি ক্যামেরা চুরি হয়। এরপর থেকে নলকূপটি খুলে রাখা হয়েছে। ফলে পানি পান করতে এসে ফিরে যেতে হচ্ছে অনেককে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে শিশুকে কোলে নিয়ে নলকূপের কাছে আসেন গৃহবধূ শ্যামলি। তিনি বলেন, আদালতে এলে এই নলকূপের পানি পান করেন। ছোট বাচ্চা থাকায় বাইরের পানির পরিবর্তে এখানকার পানি ব্যবহার করেন। কিন্তু নলকূপটি খুলে রাখায় তাকে ফিরে যেতে হয়েছে।

আদালত চত্বরের কয়েকজন দোকানিও একই ধরনের সমস্যার কথা জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, গণপূর্ত কার্যালয়ের নলকূপ থেকে মাঝেমধ্যে পানি নিয়ে আসতেন তারা। এখন সেটি খুলে রাখায় বাইরে থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে। ক্যামেরা চুরির ঘটনায় তাদেরও ভোগান্তিতে পড়তে হয়েছে।


এ বিষয়ে গণপূর্ত বিভাগের নিরাপত্তা প্রহরী আব্দুল গফুর মণ্ডল বলেন, বিকেলে তিনি অফিসে যান এবং রাত ৮টার মধ্যে বাসায় ফিরে আসেন। তবে কখনো কখনো রাতে অফিসেও থাকতে হয়। অফিস ও চত্বরের নিরাপত্তার দায়িত্ব তার ওপর।

তিনি দাবি করেন, সিসিটিভি ফুটেজে বোতল হাতে এক ব্যক্তিকে নলকূপের পানি নিতে আসতে দেখা গেছে। ওই ব্যক্তিই ক্যামেরা চুরি করেছেন বলে তার ধারণা। রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে চুরির ঘটনা ঘটে। অফিসের ক্ষতি হওয়ায় নলকূপটি খুলে রাখা হয়েছে। এ বিষয়ে এর বেশি কোনো মন্তব্য করতে চাননি তিনি।

নওগাঁ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এম ইফতেখার মজিদ বলেন, নিরাপত্তা-ব্যবস্থা থাকার পরও চুরির ঘটনা ঘটায় তারা দুঃখিত ও বিব্রত। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। পাশাপাশি নিরাপত্তা প্রহরীকেও জবাবদিহির আওতায় আনা হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   নওগাঁ  গণপূর্ত বিভাগ  সিসিটিভি ক্যামেরা চুরি  নলকূপ  নিরাপত্তা প্রহরী  নাইটগার্ড  আদালত চত্বর  নওগাঁ সংবাদ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: