বাজারের ব্যাগে মিলল ২০ হাতবোমা, গ্রেফতার ২

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার কেরানীগঞ্জে ২০টি হাতবোমাসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার আটি বামুনসুর

2026-11-25T20:08:05+00:00
2026-11-25T20:08:05+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
বাজারের ব্যাগে মিলল ২০ হাতবোমা, গ্রেফতার ২
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৮:০৮ পিএম 
ছবি : সময়ের আলো
ছবি : সময়ের আলো
ঢাকার কেরানীগঞ্জে ২০টি হাতবোমাসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার আটি বামুনসুর এলাকায় পুলিশের চেকপোস্টে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন মো. আকাশ (২১) ও মো. নাজিম (১৯)। তারা কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের সিরাজনগর গ্রামের বাসিন্দা। আকাশের বাবার নাম মো. শমসের আলী এবং নাজিমের বাবার নাম মো. দিদার হোসেন। তবে তারা নিষিদ্ধ ছাত্রলীগের কোন পদে রয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

পুলিশ জানা যায়, বুধবার দুপুরে আটি বামুনসুর এলাকায় পুলিশের চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে বাজারের ব্যাগের ভেতর থেকে ২০টি হাতবোমা উদ্ধার করা হয়। পরে ওই অটোরিকশায় থাকা দুই যুবককে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে তারা কালিন্দী এলাকা থেকে হাতবোমাগুলো সংগ্রহ করেছিলেন। পরে সেগুলো বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের।

পরে এটিইউর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা উদ্ধার করা হাতবোমাগুলো নিষ্ক্রিয় করেন।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস জানান, গ্রেফতার দুজনই নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। উদ্ধার করা ককটেলগুলো নিরাপত্তার স্বার্থে কালিন্দী ইউনিয়নের একটি জনশূন্য স্থানে নিয়ে বিশেষজ্ঞ বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা নিষ্ক্রিয় করেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   ঢাকা  কেরানীগঞ্জ  হাতবোমা  ছাত্রলীগ  গ্রেফতার  পুলিশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: